২৭/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রেফাজুল‌কে মু‌খের ভেতর গুলি করে হত্যা,থানায় মামলা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যার ঘটনায় মামলা হ‌য়ে‌ছে। নিহ‌তের স্ত্রী তাস‌নিয়া খাতুন বাদী হ‌য়ে শ‌নিবার দুপু‌রে ভেড়ামারায় থানায় হত‌্যা মামলা‌টি দা‌য়ের ক‌রেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) আব্দুর রব তালুকদার মামলা‌র সত‌্যতা নিশ্চিত ক‌রে‌ছেন। ত‌বে পু‌লিশ ও নিহ‌তের প‌রিবার মামলার আসামী সংক্রান্ত তথ‌্য এড়ি‌য়ে‌ গে‌ছেন।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়‌নের রায়টা পাথরঘাটা এলাকায় এই হত‌্যাকা‌ন্ডের ঘটনা ঘটে। নিহত রেফাজুল ইসলাম একই এলাকার জামাত আলীর ছে‌লে। তিনি কৃ‌ষিকা‌জের পাশাপা‌শি গরু কেনা-‌বেচা ও রাজ‌মি‌স্ত্রির কাজও কর‌তেন।
এদি‌কে গু‌লি করা দে‌খে ফেলায় দুর্বৃত্ত‌রা লালন মন্ডল (৫০) নামে স্থানীয় এক চা বি‌ক্রেতা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে‌ আহত ক‌রে‌ছে। তা‌কে ভেড়ামারা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহ‌তের স্ত্রী তাস‌নিয়া খাতুন ব‌লেন,রা‌তে আমার স্বামী বা‌ড়ি‌তেই ছি‌লেন। হঠাৎ ফোন পে‌য়ে কথা বল‌তে বল‌তে বা‌ড়ির বাইরে বে‌ড়ি‌য়ে যান। এর কিছুক্ষণ প‌রেই গু‌লির শব্দ শুন‌তে পাই। বা‌ড়ি থে‌কে আধা কি‌লো‌মিটার দু‌রে তার গু‌লি‌বিদ্ধ লাশ প‌ড়ে ছিল। মু‌খের ভেতর অস্ত্র ঢু‌কি‌য়ে গু‌লি করা হ‌য়ে‌ছিল। ত‌বে রেফাজু‌লের তেমন কোন শত্রু ছিলনা ব‌লে দা‌বি ক‌রেন স্ত্রী তাস‌নিয়া খাতুন।

বিজ্ঞাপন

আহত লালন মন্ড‌লের জামাতা অ‌নিক ব‌লেন,আমার শ্বশুর খুবই গ‌রিব মানুষ। রায়টা পাথরঘাটা এলাকায় চা বি‌ক্রি ক‌রেন। ঘটনাস্থ‌লের পা‌শেই নদী‌তে তার ছে‌লে মাছ ধর‌ছিল। ঘটনার সময় তিনি ছে‌লে‌কে খুঁজ‌তে বে‌ড়ি‌য়ে‌ছি‌লেন। তখন তা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে যখম ক‌রে। মুখ বাঁধা থাকায় কাউকে চিন‌তে পা‌রেন‌নি তি‌নি।

ভেড়ামারা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) একরামুল হক ব‌লেন,আহত বক্তির মাথাসহ শরী‌রের বি‌ভিন্ন অং‌শে ধারা‌লো অস্ত্র দি‌য়ে আঘাতের চিহৃ র‌য়ে‌ছে। তার শরী‌রে গু‌লির কোন আলামত পাওয়া যায়‌নি। তি‌নি শঙ্কামুক্ত আছেন।
জান‌তে চাইলে ও‌সি আব্দুর রব তালুকদার ব‌লেন,নিহ‌তের স্ত্রী বাদী হ‌য়ে থানায় হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেছেন। কিছু তথ‌্যর ভি‌ত্তি‌তে পু‌লিশ কাজ কর‌ছে। তদ‌ন্তের স্বা‌র্থে এই মুহু‌র্তে তথ‌্য গোপন রাখা হ‌চ্ছে। দ্রুতই আসামী‌দের গ্রেপ্তার করা হ‌বে।

পড়ুন: বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে গেলেন আইএসকনের ২১৭ তীর্থযাত্রী

দেখুন: টপ ফোর: সেরা প্রতিবেদন একসাথে

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন