বিজ্ঞাপন

ফকিরহাটে সাইবার সিকিউরিটি ও বাল্যবিবাহ বিষয়ে অবহিতকরণ সভা

বাগেরহাটের ফকিরহাটে সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বুধবার (১৯ আগষ্ট) বেলা ১১টায় উপপজেলার লখপুর আল্হাজ্ব আম্বিয়া ইছহাক কলিজিয়েট গালর্স স্কুলের মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ স. এ নাসির উদ্দিন।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহরিয়ার শামীম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেনসহ অন্যান্যরা। এসময় বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, সাইবার সিকিউরিটি, বাল্যবিবাহ ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে অবহিতকরণ সভার মাধ্যমে কিশোর-কিশোরী ও তরুণ প্রজন্মকে সচেতন করার একটি সমন্বিত উদ্যোগ গ্রহন করা। নিরাপদ ইন্টারনেট ব্যবহার ও সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় বিষয়ে অবহিত করা। সামাজিক বাল্যবিবাহের কুফল এবং এর আইনি প্রতিরোধ সম্পর্কে সচেতন করা। মানসিক চাপ মোকাবিলা এবং বিষন্নতা দূর করার উপায় শেখানো। এ ধরনের অনুষ্ঠাান উপজেলার আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে করা উদ্যোগ গ্রহন করা হয়েছে বলে তিনি জানান।

পড়ুন:ছাতকে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন