বিজ্ঞাপন

নেটফ্লিক্সের নতুন ড্রামা ‘অ্যাজ ইউ স্টুড বাই’

মুক্তির পরই সাড়া ফেলেছে আরেকটি কে-ড্রামা ‘অ্যাজ ইউ স্টুড বাই’। নেটফ্লিক্সের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সপ্তাহেই প্ল্যাটফর্মের সর্বাধিক স্ট্রিমিং হওয়া বিদেশি ভাষার সিরিজের তালিকার ৮ নম্বরে উঠে এসেছে এটি। ইতিমধ্যে ২২টি দেশের শীর্ষ ১০ তালিকায় জায়গা করে নিয়েছে ‘অ্যাজ ইউ স্টুড বাই’। আট পর্বের সিরিজটিতে দুই নারীর প্রতিশোধের গল্প তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন


লি জেওং-রিম পরিচালিত সিরিজের মূল চরিত্র ইউন-সু (জিওন সো-নি) ও হুই-সু (লি ইউ-মি)। হুই-সু তার স্বামী নো জাং-প্যোর (জাং সেউং-জো) নির্যাতনের শিকার। তার বন্ধু ইউন-সুর সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করে ইউন-সু। কিন্তু শেষ পর্যন্ত কি তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়? সেটা নিয়েই এগিয়ে যায় গল্প।


সিরিজটির নির্মাতা লি জেওং-রিমও নারী। তিনি বলেন, বেশির ভাগ সিনেমা-সিরিজেই নারী চরিত্র ‘একঘেয়ে’ ও ‘বাস্তবতাবিবর্জিত’। তিনি চেয়েছেন এমন সব চরিত্র নির্মাণ করতে, যাদের সঙ্গে একাত্মবোধ করবেন দর্শক।
নির্মাতা সরাসরি না বললেও কোরীয় গণমাধ্যমগুলো বলছে, সিরিজটির দ্বিতীয় মৌসুম আসবে।

পড়ুন- মারা গেছেন ‘চাঁদের আলো’ খ্যাত নির্মাতা শেখ নজরুল

দেখুন- ইরানের যে শক্তিতে কাঁপছে ট্রাম্প-নেতানিয়াহু! |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন