২০/০২/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২০/০২/২০২৬, ১০:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পদ্মার চরে দিনের বেলা প্রকাশ্যে স্কুলছাত্রীকে ধর্ষণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীর চরে প্রকাশ্য দিবালোকে এক স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে চলছে সমালোচনার ঝড়। রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ বলছে, ওই ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন এবং তিন আসামির দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। 
গ্রেপ্তারকৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের লুৎফর রহমানের ছেলে ইমন আলী ও মো. মুকিমের ছেলে মো. নয়ন। 

বিজ্ঞাপন

ধর্ষণের ওই মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান। তিনি বলেন, ধর্ষণের ঘটনাটি গত এপ্রিল মাসের। ওই শিক্ষার্থীর সঙ্গে আসামি নয়নের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্র ধরে শিক্ষার্থীকে নৌকায় করে পদ্মার চরে ঘুরতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। 

ভুক্তভোগী শিবগঞ্জের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। প্রথমে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার আইনের আশ্রয় না নিয়ে ঘটনাটি চেপে যান। পরবর্তীতে চলতি মাসের ১০ তারিখে মামলা দায়ের করলে ওইদিনই ইমন ও নয়নকে গ্রেপ্তার করা হয়। মামলায় তিনজনকে আসামি করা হয়। দুজনকে গ্রেপ্তার করা হলেও অপর আসামি পলাতক রয়েছে। 

এসএম শাকিল হাসান বলেন, গ্রেপ্তার দুজনই আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, পুলিশ মূল আসামিদের গ্রেপ্তার করেছে। কিন্তু তার আগেই ভিডিওটি ছড়িয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। এখন শত শত আইডি থেকে ভিডিওটি ছড়াচ্ছে। এটা নিয়ন্ত্রণ করা আমাদের জন্য কাষ্টসাধ্য। তবে এরইমধ্যে আমাদের সাইবার টিম সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। ভিডিওটি ছড়ানোরোধে ব্যবস্থা গ্রহণের অনুরোধও করা হয়েছে।

তিনি আরো বলেন, যেহেতু আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ভুক্তভোগী ন্যয়বিচার পাবেন বলে আশা করছি। 

পড়ুন- ঝিনাইদহে যুবককে অমানবিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেখুন- ‘নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে’ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন