বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-এ ‘চিফ মার্কেটিং অফিসার (সিএমও) বা মার্কেটিং ডিরেক্টর অফ দ্য ইয়ার-২০২৫’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর (এমজিআই) হেড অফ গ্রুপ ব্র্যান্ড মার্কেটিং কাজী মো. মহিউদ্দিন।
সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি নিবেদিত, এআইইউবি (আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ) ও ইউনাইটেড গ্রুপ পাওয়ার্ড এবং টুয়েলভ ক্লথিং-এর সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।
কাজী মো. মহিউদ্দিন একজন অভিজ্ঞ বিপণন কৌশলবিদ হিসেবে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ-এর ব্র্যান্ড ইকুইটি বা সুনাম বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রতিষ্ঠানের সিনিয়র জেনারেল ম্যানেজার এবং হেড অফ গ্রুপ ব্র্যান্ড মার্কেটিং হিসেবে তিনি বলিষ্ঠ কৌশল, অর্থবহ স্টোরিটেলিং এবং প্রভাবশালী প্রচারণার মাধ্যমে একাধিক প্রধান ব্র্যান্ডের বিবর্তন ও অগ্রযাত্রাকে তদারকি করেছেন। তাঁর এসব উদ্যোগ ভোক্তাদের সঙ্গে ব্র্যান্ডগুলোর গভীর সংযোগ স্থাপনে সক্ষম হয়েছে।
বিপণন খাতে কাজী মো. মহিউদ্দিনের নেতৃত্বে অ্যানালিটিক্স বা তথ্য-বিশ্লেষণ, সৃজনশীলতা এবং ব্যবসায়িক লক্ষ্যের এক অনন্য সংমিশ্রণ দেখা যায়। তাঁর তত্ত্বাবধানে থাকা প্রতিটি ব্র্যান্ড যাতে আবেগীয় প্রাসঙ্গিকতার পাশাপাশি বাণিজ্যিক সাফল্য অর্জন করে, সেদিকে তিনি বিশেষ গুরুত্ব দেন।
সহযোগিতামূলক কর্মপরিবেশ তৈরি এবং সুচিন্তিত ব্র্যান্ড আর্কিটেকচার বা কাঠামো প্রণয়নের জন্য পরিচিত এই বিপণন ব্যক্তিত্ব বিভিন্ন ক্যাটাগরিতে এমজিআই-এর অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন। বাংলাদেশে আধুনিক ব্র্যান্ড-বিল্ডিং বা ব্র্যান্ড নির্মাণে তাঁর অবদান ক্রমাগত প্রভাব বিস্তার করে চলেছে।
পড়ুন : জয়পুরহাটে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট এর ডিলার উদ্বোধন


