পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কার বিএনপি মনোনীত প্রার্থী মোঃ রুহুল আমিন দুলালের সমর্থনে আজ রবিবার (২৩ নবেম্বর ২০২৫) মঠবাড়িয়া পৌর এলাকার শহীদ মোস্তফা খেলার মাঠে জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করে মঠবাড়িয়া উপজেলা ও পৌরসভা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন দুলাল, বিএনপি মনোনীত প্রার্থী, পিরোজপুর-৩, আহ্বায়ক, বিএনপি মঠবাড়িয়া উপজেলা শাখা। প্রধান অতিথি:মোঃ কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক, বিএনপি কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি: মোঃ নজরুল ইসলাম খান, আহ্বায়ক, পিরোজপুর জেলা বিএনপি। প্রধান বক্তা: এসএম সাইদুল ইসলাম কিসমত, সদস্য সচিব, জেলা বিএনপি, পিরোজপুর। বিশেষ বক্তা:আহম্মেদ সোহেল মঞ্জুষ সুমন, বিএনপি মনোনীত প্রার্থী, পিরোজপুর-২, আহ্বায়ক ভান্ডারিয়া উপজেলা বিএন পি
বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়িত হলে দেশে প্রকৃত গণতন্ত্র, আইনের শাসন, সুশাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি দেশের মানুষকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের ভোট দেয়ার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পড়ুন : পিরোজপুরের ৩ আসনের মধ্যে ২টিতে বিএনপির প্রার্থী ঘোষণা


