বিজ্ঞাপন

বিয়ের প্রস্তুতি শুরু টেইলর সুইফটের

মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বাগ্‌দান সেরেছেন গত ২৬ আগস্ট। এর পর থেকেই টেইলর সুইফটের বিয়ের দিনক্ষণ জানার জন্য দিন গুনছেন গায়িকার ভক্তরা। কিছুদিন আগে বিয়ে সেরেছেন সুইফটের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন সেলেনা গোমেজ, তখন থেকেই গুঞ্জন, সুইফটও শিগগিরই বিয়ে করবেন। সে গুঞ্জনই সত্যি হচ্ছে, ২০২৬ সালে বিয়ে সারার প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন গায়িকা।

বিজ্ঞাপন

মার্কিন অনলাইন গণমাধ্যম ইউএস সানকে একটি সূত্র নিশ্চিত করেছে, আগামী গ্রীষ্মেই বিয়ের পরিকল্পনা চূড়ান্ত করেছেন এই তারকা যুগল। শুরুতে ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিংয়ের কথা ভাবলেও এখন সে পরিকল্পনা থেকে সরে এসেছেন তাঁরা। বরং নিজের ১৭ মিলিয়ন ডলারের রোড আইল্যান্ডের বাড়িটিকেই বিয়ের ভেন্যুতে রূপান্তর করছেন সুইফট।

গায়িকার সূত্রের বরাত দিয়ে ইউএস সান জানিয়েছে, বিয়ে উপলক্ষে বাড়িতে নতুন করে বাগান তৈরি করছেন সুইফট। গ্র্যামিজয়ী এই তারকা বিয়েতে আসা অতিথিদের লাল গোলাপের তোড়া উপহার দেওয়ার কথাও ভাবছেন। গায়িকার ঘনিষ্ঠ একজন বলেন, ‘তিনি (সুইফট) চান, বিয়েতে ফুলের সমারোহ থাকুক। ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন ফুলের সমুদ্রে বিয়ে করার।’

আরও জানা গেছে, দীর্ঘদিনের বন্ধু সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড নির্বাচিত করেছেন সুইফট। শুরুতে বলা হয়েছিল, বিয়ের আয়োজন সীমিত পরিসরে করতে চান সুইফট। তবে এখন পরিকল্পনা বদলে বড়সড় আয়োজনের পরিকল্পনা চলছে। জানা গেছে, বিয়েতে ৩০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হতে পারে। গায়িকার ঘনিষ্ঠ সূত্রের মতে, ‘সুইফট আয়োজন নিয়ে দোটানায় ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বুঝেছেন, এত বড় একটা মুহূর্ত ছোট করে উদ্‌যাপন করার কোনো মানে নেই।’

পড়ুন- নেটফ্লিক্সের নতুন ড্রামা ‘অ্যাজ ইউ স্টুড বাই’

দেখুন- এআই দিয়ে বিকৃত ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়াটা গণতন্ত্র নয়: রিজভী |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন