দিনাজপুরের বিরামপুর ও ফুলবাড়ীতে কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বুধবার (২৪ জুন) বিশাল পতাকা মিছিল, বাইক শো-ডাউন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
দুপুর ২টায় বিরামপুর ঢাকা মোড়ে বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা জমায়েত হন। পরে সেখান থেকে একটি বিশাল পতাকা মিছিল বিরামপুর ঢাকা মোড়, মাদিলাহাট ও চিন্তমন হয়ে ফুলবাড়ীর উদ্দেশ্যে যাত্রা করে।
বিকেল ৪টায় ফুলবাড়ী থেকে বিরামপুর অভিমুখে একটি বাইক শো-ডাউন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন।
পরে ফুলবাড়ী জোড়া ব্রিজের মুখে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ধর্মীয় প্রতীক ও পবিত্র বিষয়সমূহের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সবশেষে বিরামপুর ঢাকা মোড়ে সমাপনী প্রতিবাদ সভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকদের দাবি, কর্মসূচিতে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং পুরো অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
পড়ুন : কুড়িগ্রামে নাতনীকে ধর্ষণের অভিযোগে নানাকে গণপিটুনি দিয়ে পুলিশে দিলো জনতা


