সুনামগঞ্জ সদর হাসপাতালের নার্সকে মারধরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী সাব্বির আহমেদ (২৮)-কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তিনি সুনামগঞ্জ সদর থানার সুলতানপুর গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার নার্সিং ইনস্টিটিউট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন এসআই মোঃ সাব্বির আহসান। এছাড়াও অংশ নেন এসআই তানজির আহমেদ, এএসআই দিবাস চন্দ্র দাস, কনস্টেবল আদিলুর রহমান, শামছুল হক ও কাওছার আহমদ অন্তর।
গ্রেফতারের পর সাব্বির আহমেদকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন: দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
দেখুন: বিয়ের দাবিতে যুবকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন!
ইম/


