২৭/০২/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
22.9 C
Dhaka
২৭/০২/২০২৬, ২২:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পদ্মায় নি‌খোঁজ শ্রমিকদল নেতার লাশ উদ্ধার

কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৩) লাশ উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বিজ্ঞাপন

গতকাল সোমবার সন্ধ‌্যায় ফ‌রিদপুর জেলার পদ্মা নদী সংলগ্ন ডি‌ক্রির চর ইউনিয়‌নের ক‌বিরপুর এলাকা থে‌কে নৌ-পু‌লিশ অর্ধগ‌লিত লাশটি উদ্ধার ক‌রে‌। প‌রে প‌রিবা‌রের সদস‌্যরা আন্নুর প‌রিচয় নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ফ‌রিদপুর অঞ্চ‌লের ‌কোতয়া‌লি নৌ ফাঁ‌ড়ির পু‌লিশ প‌রিদর্শক না‌সিম আহ‌ম্মেদ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত আবেদুর রহমান আন্নু কু‌ষ্টিয়া জেলা শ্রমিক দ‌লের যুগ্ম সম্পাদক। এর আগে গত ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে তি‌নি সদর উপ‌জেলার হাটশ হরিপুর এলাকার পদ্মানদী থে‌কে নি‌খোঁজ হন। নি‌খোঁ‌জের পরদিন আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এদি‌কে ফায়ার সার্ভিস ও খুলনা থেকে আসা ডুবুরি দল টানা দুই দিন উদ্ধার অভিযান চালিয়েও আন্নু‌কে খুঁ‌জে পে‌তে ব্যর্থ হয়। সাধারণ ডা‌য়েরী‌ সূ‌ত্রে জানা গে‌ছে, ঘটনার দিন সকাল ৯টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় মাছ কেনার উদ্দেশে যান। সকাল ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তাঁর ডিঙ্গি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও আন্নুর আর খোঁজ পাওয়া যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, দুদিন চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। নিহ‌তের ভা‌তিজা অর্ণব হাসান ব‌লেন, রা‌তেই লাশের ছ‌বি দে‌খে আমরা নি‌শ্চিত হ‌য়ে‌ছি উদ্ধার হওয়া লাশ আমার চাচার।

নৌ ফাঁ‌ড়ির পু‌লিশ প‌রিদর্শক না‌সিম আহ‌ম্মেদ ব‌লেন, প‌রিবা‌রের সদস‌্যরা ফাঁ‌ড়ি‌তে আছেন। তারাই লাশ সনাক্ত ক‌রে‌ছেন। লা‌শের শরী‌রে আঘা‌তের তেমন কোন চিহৃ পাওয়া যায়‌নি। কিছু আইনগত প্রক্রিয়া আছে। সেগু‌লো শেষ ক‌রে লাশ হস্তান্তর করা হ‌বে।

কু‌ষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ও‌সি) মোশারফ হো‌সেন ব‌লেন, নৌ পুুলিশ লাশ‌ উদ্ধার ক‌রে‌ছে। আন্নু নি‌খোঁ‌জের ঘটনায় তার স্ত্রী থানায় জি‌ডি ক‌রে‌ছি‌লেন।

পড়ুন: পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১২ ডিগ্রি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন