১১/০২/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জাতীয় নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই গণভোট: আইন উপদেষ্টা

ক্রয়োদশ সংসদ জাতীয় নির্বাচনের পদ্ধতি অনুসরণ করেই গণভোট হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট ভিন্ন হবে।

বিজ্ঞাপন

উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে মঙ্গলবার (২৫ নভেম্বর) ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, আজ অথবা কালকের মধ্যে গণভোট অধ্যাদেশের গেজেট প্রকাশ করা হবে। গণভোটের ব্যালট হবে ভিন্ন রঙের।এ ছাড়া গণভোট নিয়ে সরকার শিগগিরই ব্যাপক প্রচারণা শুরু করবে বলে জানান ড. আসিফ নজরুল।

আসিফ নজরুল বলেন, গণভোটে প্রশ্ন থাকবে একটি। হ্যাঁ অথবা না ভোট দিতে হবে। জাতীয় নির্বাচনের ভোটের সময় হবে গণভোট। গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে পৃথক রঙয়ের হবে। যাতে কেউ দ্বিধার মধ্যে না পড়েন। সংসদ নির্বাচনের জন্য যেসব রিটার্নিং, সহকারী রিটার্নিং, প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটের একই দায়িত্ব পালন করবেন।

পড়ুন: প্লট জালিয়াতি: শেখ হাসিনা-রেহানাসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ১ ডিসেম্বর

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন