০২/০৩/২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশ

সুপ্রিম কোর্টে নিয়মিত ও পেশাদার সাংবাদিকদের নিয়ে ‘সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) আত্মপ্রকাশ ঘটেছে। রোববার (১৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে নিয়মিত সাংবাদিকদের উপস্থিতিতে নতুন এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে।

বিজ্ঞাপন

এতে সভাপতি হয়েছেন চ্যানেল-২৪ এর সিনিয়র রিপোর্টার মাসউদুর রহমান রানা ও সাধারণ সম্পাদক পদে ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের স্টাফ রিপোর্টার গোলাম রব্বানী।

সহসভাপতি পদে ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম মল্লিক, যুগ্ম-সম্পাদক পদে ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান ডালিম নির্বাচিত হয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টিভির বিশেষ প্রতিনিধি আফজাল হোসেন, কোষাধ্যক্ষ পদে বাংলা ট্রিবিউনের বাহাউদ্দিন আল ইমরান, ম্যাগাজিন ও দফতর সম্পাদক হিসেবে কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার পিয়াস তালুকদার।

কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্না, সদস্য হিসেবে ইত্তেফাকের স্টাফ রিপোর্টার মো. দিদারুল আলম, কালবেলার বিশেষ প্রতিনিধি কবির হোসেন।

এসময় উপস্থিত ছিলেন সারাবাংলার কামরুল ইসলাম ফকির, আরটিভির অধরা ইয়াসমিন, নাগরিক টিভির অলিউল ইসলাম রনি, মানবজমিনের শরীফ রুবেল, নিউজ ২৪ এর তসলিমুল আলম তৌহিদ, আমাদের সময়ের তাবারুল হক, সময় টিভির মো. মাঈনুল আহসান, এনটিভির তামজিদুল ইসলাম, নিউজ ২৪ এর মাহমুদুল হাসান, দেশ টিভির সাবরিনা মজুমদার।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন