২৮/০২/২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
২৮/০২/২০২৬, ১:৩৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা কিশোর নিহত

মেহেরপুরের গাংনীর সাহেবনগর গ্রামের তালতলা মোড় নামক স্থানে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় রানা আহম্মেদ(১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার(২৬ নভেম্বর) দুপুরে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে এ দূর্ঘটনাটি ঘটে। রানা আহম্মদ বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামের হামিদুল ইসলামের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, রানা আহম্মেদ মোটর সাইকেল যোগে সাহেবনগর থেকে নিজ বাড়ি নিশিপুরে ফিরছিল। সাহেবনগর গ্রামের তালতলা মোড় নামক স্থানে পৌছুলে সে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাঁঠাল গাছে সাথে ধাক্কা লাগে। দুমড়ে মুছড়ে যায় তার মোটরসাইকেলটি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। 

গাংনী থানার ওসি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধিন।

পড়ুন- প্রথমবারের মতো শিশু ধর্ষন অপরাধ দমন ট্রাইবুনালে শিশু ধর্ষনের দায়ে আমৃত্যু কারদণ্ড

দেখুন- ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন