২৭/০২/২০২৬, ২০:৩৭ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ২০:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গাংনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

“দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদ হবে উন্নতি, আমিষেই শক্তি আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্য মেহেরপুরের গাংনীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে গাংনী উপজেলা প্রাণিসম্পদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ অফিস। গাংনী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার হোসেন প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালিব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাবিদ হোসেন, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আব্দুল আজিজ, মেহেরপুর জেলঅ মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক সামসুল আলম সোনা, গাংনী মহিলা ডিগ্রী কলেজ সভাপতি আব্দুর রাজ্জাক, গাংনী প্রেসক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা প্রমূখ।

এ ছাড়াও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের প্রাণিসম্পদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং খামারিরা অংশ নেন। প্রর্দশনীতে ৩০টি স্টলে গরু, ছাগল, ভেড়া, হঁাস-মুরগী ও কবুতরসহ বিভিন্ন প্রাণী প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারীদেরকে পুরষ্কৃত করা হয়।

পড়ুন- মাদারীপুরে মসজিদের সামনের সরকারি জায়গায় দখল, মুসল্লীদের সংবাদ সম্মেলন

দেখুন- সেরাদের সেরা প্রতিবেদন |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন