28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৭:৫৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিপিএলের নিলামে ১৫৮ ক্রিকেটার

কয়েক দফা পেছানোর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩০ নভেম্বর। যার জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে ৫০০ জনেরও বেশি নাম নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় জায়গায় পেয়েছেন ২৫০ জন। এদিকে, বাংলাদেশের স্থানীয় ১৫৮ জন ক্রিকেটার ওই চূড়ান্ত তালিকায় আছেন। বিশ্বস্ত সূত্রে বিষয়টি নিশ্চিত হয়েছে ঢাকা পোস্ট।

বিজ্ঞাপন

নিলামের তালিকায় ‘এ’ ক্যাটাগরিতে আছেন– নাঈম শেখ ও লিটন দাসসহ তিন ক্রিকেটার। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা। অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ‘বি’ ক্যাটাগরিতে রয়েছেন– শামীম পাটোয়ারী, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, সৌম্য সরকার, জাকের আলি অনিক, তাওহীদ হৃদয় এবং ইয়াসির রাব্বিসহ ১৫ ক্রিকেটার। এই ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকা।

‘সি’ ক্যাটাগরিতে রয়েছেন– আকবর আলি, নাহিদ রানা, জাকির হাসান, মাহফিজুল ইসলাম রবিন, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও রিপন মন্ডলসহ ১৮ ক্রিকেটার। যেখানে তাদের ভিত্তিমূল্য ২২ লাখ টাকা।

১৮ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘ডি’ ক্যাটাগরিতে রয়েছেন– হাবিবুর রহমান সোহান, জিসান আলম, মৃত্যঞ্জয় চৌধুরি, নাসির হোসেন, অমিত হাসান, হাসান মুরাদ, আবু হাসেম, তোফায়েল আহমেদ এবং আলাউদ্দিন বাবুসহ ১৯ ক্রিকেটার।

‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন– সোহাগ গাজী, মাহফুজুর রহমান রাব্বি, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, শামসুর রহমান, আশিকুর রহমান শিবলি, শেখ পারভেজ জীবন, মেহেরব অহিনসহ ৩৭ ক্রিকেটার। ‘ই’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ১৪ লাখ টাকা।

১১ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এফ’ ক্যাটাগরিতে রয়েছেন– অভিষেক অরণ্য, টিপু সুলতান, ওয়াসি সিদ্দিকি, সফর আলি, শাহরিয়ার সাকিবসহ ৬৬ ক্রিকেটার।

পড়ুন: শেখ হাসিনা–জয়–পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে রায় আজ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন