দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া দিনাজপুরে এই প্রথম প্রার্থী হয়েছেন। আবার দিনাজপুর সদর-৩ আসনে পেয়েছি আমরা তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। ভোট চাইতে গেলে জনগণের কাছে আমাদের প্রার্থীকে নতুন করে পরিচয় করার প্রয়োজন নেই বলে অভিমত ব্যক্ত করেন।
কচি বলেন, দেশবাসী ১৬ বছর পর ভোটাধিকার ফিরে পেয়েছে। স্বৈরাচার সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা ধানের শীষে ভোট দিয়ে দেশকে বাঁচান, জনগণকে বাঁচান, বিএনপিকে বাঁচান।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা ধানের শীষে ভোট দিয়ে দেশের সেরা জয় উপহার দিতে চাই। আপনাদের সমর্থন, দোয়া ও ভোট অপরিহার্য।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে দিনাজপুরের সদর উপজেলার ৫নং শশরা ইউনিয়নের কাশিপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন মহিলা দল আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে বখতিয়ার আহমেদ কচি এসব কথা বলেন।
সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালমা বেগম এর সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি মো. মোকাররম হোসেন, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা মহিলা দলের সভাপতি জিন্নাত আরা, জেলা মহিলাদলের সহ সভাপতি নাজমা মশির, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম, শশরা ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ডালটন, সাধারণ সম্পাদক আব্দুল বারী, সদর উপজেলা মহিলাদলের সভাপতি সায়কা বেগম, সদর উপজেলা বিএনপির উপদেষ্টা আইনুল হক।
এছাড়াও বক্তব্য রাখেন কোতয়ালী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ জেলা মহিলা দল, কোতয়ালী মহিলা দল, ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দ।
কর্মীসভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর আসনে ধানের শীষ মার্কার প্রার্থী দেশনেত্রী খালেদা জিয়াকে শশরা ইউনিয়নে দেশের সর্বোচ্চ ভোটে জিতিয়ে আনার লক্ষ্যে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

