০২/০৩/২০২৬, ১৬:৪৮ অপরাহ্ণ
33 C
Dhaka
০২/০৩/২০২৬, ১৬:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে ছাত্রদল নেতার উদ্যোগে ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় স্থানীয় এক ছাত্রদল নেতার উদ্যোগে ভারসাম্যহীন ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে এসব অসহায় মানুষের হাতে প্রস্তুতকৃত খাবার পৌঁছে দেওয়া হয়।

এ সময় সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন ভরসা ফাউন্ডেশন-এর সদস্যরা। সংগঠনটির প্রতিনিধিরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের নিয়মিত কার্যক্রমের অংশ, এবং ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।

ছাত্রদল নেতা ও ভরসা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইভান হাওলাদার বলেন, “মানুষ মানুষের জন্য—এ বিশ্বাস থেকেই এ ক্ষুদ্র প্রয়াস। রাঙ্গাবালীর ছিন্নমূল ও পথবাসী মানুষের মুখে একবেলার খাবার তুলে দিতে পেরে ভালো লাগছে। ভবিষ্যতেও আমাদের এধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

স্থানীয়রা এ ধরনের মানবিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই উদ্যোগ আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : রাঙ্গাবালীতে দুই শতাধিক পরিবারকে শীতকালীন সবজি বীজ ও চারা বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন