০১/০৩/২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২২:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে মহনন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে। গত ২৭ নভেম্বর, বৃহস্পতিবার রাতে সীমান্তবর্তী এলাকা থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরদিন শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।

বিজ্ঞাপন

বিজিবি জানায়, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সীমান্তজুড়ে নজরদারি বাড়ানো হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, শিবগঞ্জ সীমান্ত দিয়ে বিদেশি অস্ত্রের একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবির চকপাড়া বিওপি এলাকার বিভিন্ন পয়েন্টে বিশেষ নজরদারি বসানো হয়।

বৃহস্পতিবার গভীর রাতে মহনন্দা নদীর ধার ঘেঁষে টহল দলের সদস্যরা লুকানো অবস্থায় ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র চোরাকারবারিরা পালিয়ে যায়। বিজিবি মনে করছে, উদ্ধার করা এসব অস্ত্র অভ্যন্তরীণ নাশকতা বা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

শুক্রবার সকালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মহনন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদক ও অবৈধ চোরাচালান রোধে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং তা চলমান থাকবে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ০৩ বছরে মহনন্দা ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে ১৫ জন আসামিসহ ৩০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩৯২ রাউন্ড গুলি এবং ৪১টি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।

পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় যুবককে গুলি করে হত্যা

দেখুন- প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদন্ড | 

সাবিসা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন