০১/০৩/২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
24.5 C
Dhaka
০১/০৩/২০২৬, ২০:৫১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

আবুল সরকারের ফাঁসির দাবিতে মাধবদীতে বিক্ষোভ মিছিল

বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে নরসিংদীতে বিক্ষোভ মিছিল করেছে মাধবদী থানা ওলামা পরিষদ ও তৌহিদি জনতা।

বিজ্ঞাপন

শুক্রবার জুম্মার নামাজের পর বড় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদের সামনে এসে সমাবেশ করেন ওলামাগন ও মুসল্লিরা।


এসময় বক্তব্য রাখেন, মাধবদী থানা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মকবুল হোসেন, প্রচার সম্পাকদ মাওলানা আক্তার হোসেন, মাধবদী পৌর শাখা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মুফতি জুবায়ের আহমেদ, আদ দাওয়া ফাউন্ডেশন এর মাধবধী শাখার সভাপতি নজরুল ইসলাম সহ আরো অনেকে।


এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। গর্হিত এই কাজের জন্য তারা তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা, এমনকি মৃত্যুদণ্ড দাবি করেন। ভবিষ্যতে যারাই ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান বক্তারা।

পড়ুন- শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৩টি বিদেশি ওয়ান শুটার গান ও ৬ রাউন্ড গুলি উদ্ধার

দেখুন- সিসিইউতে নিবিড় পযর্বেক্ষণে খালেদা জিয়া | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন