24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:০৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

‘সেভ শীতলক্ষ্যা’ নামে রূপগঞ্জ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর র‍্যালী

শীতলক্ষ্যা নদী বাঁচাতে ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়নে নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) এ বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে ‘সেভ শীতলক্ষ্যা’ কর্মসূচি পালন করা হয়েছে ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মুড়াপাড়া কলেজ প্রাঙ্গণ থেকে ‘রান উইথ আনোয়ার হোসেন মোল্লা টু সেভ দ্যা শীতলক্ষ্যা’ ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে হাটাব বাজারে গিয়ে শেষ হয়।


নারায়ণগঞ্জ- ১ (রূপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লার নেতৃত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান ।

র‍্যালী শেষ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান বলেন, শীতলক্ষা হচ্ছে রাজধানীর প্রাণ।শীতলক্ষ্যা কে কেন্দ্র করে নারায়ণগঞ্জে শিল্প কারখানার প্রসার ঘটেছিল। এই শীতলক্ষ্যার স্বচ্ছ পানি ছিল নাব্যতা ছিল। এই শীতলক্ষ্যাকে ধ্বংস করা হয়েছে অসৎ দুর্নীতিবাজ চাঁদাবাজ নেতৃত্ব আর সুবিধাবাদী ব্যবসায়ীদের কারণে। আসুন আগামীতে শুধু শীতলক্ষ্যা নয় গোটা বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার জন্য আমরা শপথ গ্রহণ করি। সৎ নেতৃত্বের সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

সমাবেশে র‍্যালীর মূল প্রতিপাদ্য তুলে ধরে আনোয়ার হোসেন মোল্লা তার বক্তব্যে বলেন , শীতলক্ষ্যা নদী শুধু একটি নদী নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। কিন্তু দুঃখজনকভাবে নদীটি আজ দখল-দূষণ অব্যবস্থাপনা ও অবহেলার শিকার।
আমি আপনাদের সামনে আজ অঙ্গীকার করছি আপনারা যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি ৬ দফা তথা-

১) নদী দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ২)নদীর দুই পাড়ে সবুজ বেষ্টনী ৩) নদীর পানি পরিষ্কার ও দূষণ নিয়ন্ত্রণ, ৪) আধুনিক ওয়াকওয়ে, লাইটিং, বিনোদন ক্ষেত্র ৫) পরিবেশবান্ধব নদী পরিবহন ব্যবস্থা
৬) নদীভিত্তিক নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ শীতলক্ষ্যার পানি পরিষ্কার রাখতে, দখলমুক্ত রাখতে এবং নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে আমি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খাঁন,জেলা আইন সম্পাদক এডভোকেট ইসরাফিল, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন,রূপগঞ্জ উত্তর ও পশ্চিম আমীর আবদুল মজিদ, ও মাওলানা ফারুক আহমাদ,দক্ষিণ, উত্তর ও পশ্চিম সেক্রেটারি, আনিসুর রহমান, খাইরুল ইসলাম, মোহাম্মদ হানিফ ভূঁঞা প্রমুখ।

পড়ুন- আবুল সরকারের ফাঁসির দাবিতে মাধবদীতে বিক্ষোভ মিছিল

দেখুন- বাউল শিল্পী আবুল সরকারের ফাঁ.সি.র দাবিতে রাজধানীতে বিক্ষোভ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন