২৬/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকায় গাজীপুরে জামায়াত নেতা বহিস্কার

গাজীপুর জেলা সদরের জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৮ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গাজীপুর সদর উপজেলার পিরোজালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কামরুজ্জামান মন্ডল জানান, জিল্লুর রহমান পিরোজালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সেক্রেটারির দায়িত্ব পালন করছিলেন। তিনি বলেন, আমরা জানতে পেরেছি তিনি একই সাথে বিএনপির রাজনীতির সাথেও জড়িত ছিলেন এবং।সভাপতি পদ প্রত্যাশী ছিলেন। তাকে অনেকবার সংশোধন করার চেষ্টা করা হয়েছে। পরে বিষয়টি সদর উপজেলা ও জেলা সংগঠনকে জানালে তারা কেন্দ্রকে জানালে কেন্দ্রীয় সংগঠন এই সিদ্ধান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২৮ নভেম্বর (জুমা বার) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংগঠনিক শৃঙ্খলা ভঙের কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) এবং গাজীপুর জেলা সদরের ওয়ার্ড সেক্রেটারি জিল্লুর রহমানের সদস্যপদ (রুকনিয়াত) বাতিল করে তাকে সংগঠনের সব পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার জন্য গাজীপুর জেলা সংগঠনকে নির্দেশ প্রদান করা হয়েছে।

পড়ুন- কাশি-থুথু ফেলাকে কেন্দ্র করে কারাগারে সংঘর্ষ: জামালপুরে হাজতির মর্মান্তিক মৃত্যু

দেখুন- জনগণ বস্তাপচা রাজনীতি আর চায় না: জামায়াত আমীর |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন