২৫/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
27.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১৭:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত

ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ জমজমাট পরিবেশে শুক্রবার বিকেলে পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে নলছিটি হর্স রাইডারস পুলিশ দল ও কাঠালিয়া ইলেভেন টাইগারস পুলিশ দল মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে খেলা ড্র হলে টাই-ব্রেকারে নলছিটি হর্স রাইডারস একাদশ ৫-৩ গোলের ব্যবধানে কাঠালিয়া ইলেভেন টাইগারস একাদশকে পরাজিত করে শিরোপা অর্জন করে।


ম্যাচ শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাইফুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলম এবং ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদার। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঝালকাঠি জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে গঠিত চারটি দল- লায়ন কিংস, ইলেভেন টাইগারস, হর্স রাইডারস এবং রয়েল হান্টারসকে নিয়ে গত ১৫ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। দীর্ঘ প্রতিযোগিতা শেষে ফাইনালে অংশ নেয় হর্স রাইডারস ও ইলেভেন টাইগারস। হর্স রাইডারস দল ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা ঘিরে পুলিশ লাইন মাঠে উৎসবের আবহ বিরাজ করে এবং স্থানীয় ক্রীড়ামোদীদের উপস্থিতিতে পুরো পরিবেশ ছিল প্রাণবন্ত।

পড়ুন- সোনাডাঙ্গায় এস এন প্যালেস ১২ এর কাজের উদ্বোধন

দেখুন- মধ্যপ্রাচ্যে আসছে নতুন যু/দ্ধ? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন