বিজ্ঞাপন

ভাতিজির বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হল না ফুফুর

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় কদে বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। ভাতিজির (ভাইয়ের মেয়ে) বিয়ের দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।

শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের তামান্না ফ্যামিলি পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কদে বেগম শৈলকুপা উপজেলার বাহাদুরপুর গ্রামের নিয়ামত শেখের স্ত্রী।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ জানায়, ভাইয়ের মেয়ের বিয়ের দাওয়াত খেতে ঝিনাইদহ পৌরসভা এলাকার চরমুরারিদহ গ্রামে আসেন কদে বেগম। দাওয়াত খেয়ে নিজ বাড়িতে ফেরার পথে তামান্না ফ্যামিলি পার্কের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলের চালক পালিয়ে গেছে। চালককে শনাক্ত করার কাজ চলছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঝিনাইদহে সামাজিক বিরোধের জেরে গৃহবধূর উপর হামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন