বিজ্ঞাপন

মির্জাপুরে কয়েক ঘণ্টার ব্যবধানে প্রাণহানি-৫,পৃথক ঘটনায় আহত-৯

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক চারটি মর্মান্তিক ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিদ্যুৎস্পৃষ্ট, পানিতে ডুবে মৃত্যু, মাছ ধরতে গিয়ে দুর্ঘটনা এবং অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধারসহ সব মিলিয়ে এ ঘটনায় মোট ৯ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার রামপুরা এলাকায় বংশাই নদীতে নৌভ্রমণ শেষে ফেরার পথে নদীর ওপর ঝুলে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন কয়েকজন। এতে শেরপুর সদর উপজেলার গাজীরচর এলাকার জিকুল হোসেন ও রংপুর জেলার সাজ্জাদ হোসেন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন, যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার উপজেলার বহুরিয়া এলাকায় নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে কাজ করছে মির্জাপুর থানা পুলিশ।

একই দিন উপজেলার অপর একটি নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুশান্ত রাজবংশী নামে এক মাঝির মৃত্যু হয়। এ ঘটনায় আরও পাঁচজন মাঝি আহত হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে গোড়াই ইউনিয়নের কোদালিয়া পূর্বপাড়া এলাকায় জাগ দেওয়া পাট তুলতে গিয়ে পানিতে ডুবে রুস্তম আলী (৬৭) নামে এক বৃদ্ধ নিখোঁজ হন। স্থানীয়দের দীর্ঘ চেষ্টার পরও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় চার ঘণ্টার অভিযান শেষে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় মির্জাপুর থানা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। মাত্র এক রাত ও শুক্রবার জুড়ে পাঁচজনের প্রাণহানির ঘটনায় পুরো মির্জাপুর উপজেলায় শোকের আবহ বিরাজ করছে।

পেড়ুন : ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন