33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৬:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কিশোরগঞ্জ ৬ বছরের শিশু হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ সদর উপজেলা মারিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের চর মারিয়া গ্রামের সুমনের মেয়ে রওজা মুনিকে নৃশংসভাবে হত্যা করেছে ৯ই জুলাই ২০২৫ কিন্তু এখন পর্যন্ত কোন আসামি ধরা পড়েনি, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার ২৮শে নভেম্বর বিকালে মারিয়া ইউনিয়নের মিতালী মার্কেট এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাজহারুল ইসলাম আরমানের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য এ বি সিদ্দিক, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহিম সবুজ, জিনারাইল উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রফিকুল ইসলাম সবুজ, শিক্ষানবীস আইনজীবী মোঃ এনায়েত উল্লাহ, মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম পাপ্পু, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ওয়ালিউল্লাহ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার দীন ইসলাম মহসিন, বিশিষ্ট সমাজ সেবক ওমর ফারুক সোহেল,আব্দুল্লাহ আল মামুন, মোঃ আসাদ মিয়া, ব্যবসায়ী আব্দুল হাই, মোঃ রাজন মিয়া, মোঃ হান্নান,ও বিভিন্ন শ্রেণি পেশার নারী পুরুষসহ শত শত মানুষ উপস্থিত ছিল।

জেলা কৃষক দলের সদস্য সচিব ওবায়দুল্লাহ ওবায়েদ বক্তব্যে বলেন, রওজা মনিকে যে বা যারাই হত্যা করেছেন হত্যার দীর্ঘ প্রায় পাঁচ মাসের উপর হয়ে গেছে এখনো প্রকৃত আসামিদের ধরতে পারেনি প্রশাসন। এলাকাবাসীর কয়েকজন থানায় গিয়েছে কোর্টে গিয়েছি দৌড়াদৌড়ি করেছে দুজন আসামী ধরেছিল পরবর্তী সময় একটি মামলা হওয়ার কারণে তারা এখান থেকে অব্যাহতি পেয়েছে। আমরা রওজা মনির হত্যার বিচারের দাবিতে আজকে এলাকাবাসী একত্রিত হয়েছি। আমাদের এলাকাবাসীর দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত অপরাধী তাদেরকেই গ্রেফতার করা হোক। বিনা দোষে যেন কাউকে হয়রানি না করা হয়। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সঠিক বিচার ও ফাঁসির দাবি জানাচ্ছি এ মানববন্ধন থেকে।

সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী ইসরাইল মিয়া বক্তব্যে বলেন, শিশু মেয়ে রওজা মনি শুধু সুমনের মেয়ে নয়, বাংলাদেশের যত বিবেকবান মানুষ আছেন যারা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন, যারা বাংলাদেশের শান্তির স্বপ্ন দেখেন, সকলের সন্তান হল এই ছোট্ট মাসুম মেয়ে রওজা মনি। যারা অবুঝ মেয়েকে হত্যা করেছে তারা কোন মানুষের কাতারে পড়ে না, এরা তারা সমাজকে অস্থি স্থিতিশীল করে। তারা সমাজের শান্তি চাই না। এ সমাজে হেসে খেলে বড় হওয়ার অধিকার রওজা মনির ছিল, তার পিতামাতার স্বপ্নকে যারা ধুলিস্যাৎ করে, যে পাষন্ডরা রওজা মনিকে হত্যা করেছে আমরা তাদের ফাঁসি চাই। তারা কোন দলের মানুষ, কোন ধর্মের মানুষ, তারা কত শক্তিশালী মানুষ বা দুর্বল মানুষ, আমাদের কোন কিছু দেখার দরকার নাই, আমরা শুধু এই শিশু বাচ্চাটির হত্যার বিচার চাই।

প্রশাসনের উদ্দেশ্য তিনি বলেন, সামনে নির্বাচন আসছে নির্বাচনে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন, হয়তো রোজা মনি হত্যার কথা ভুলে যাবেন। কিন্তু আমি নির্বাচনের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে রওজা মনির হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।

উল্লেখ্য, গত ৬ জুলাই বিকালে বাড়ির সামনে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় রওজা মনি। নিখোঁজের পাঁচদিন পর রওজা মনির অর্ধগলিত মরদেহ বাড়ির পাশে একটি পাটখেত থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিনজন কে গ্রেপ্তার করলেও উচ্চ আদালত তাদেরকে জামিন দেয়।

এসময় রাস্তার দুই পাশে এলাকার ছোট্ট ছোট্ট শিশু নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : http://কিশোরগঞ্জ সদর উপজেলার “জিয়া সাইবার ফোর্সের” সভাপতি খায়রুল, সাধারণ সম্পাদক জুয়েল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন