বিজ্ঞাপন

লিচুবাগানে ইয়াবার ঝুড়ি : আখাউড়ায় পুলিশের জালে ‘পিচ্ছি বাবুল’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিচুবাগান থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মো. বাবুল মিয়া (৪৫) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের কাছে ‘পিচ্ছি বাবুল’ নামে পরিচিত এ মাদক ব্যবসায়ী শুক্রবার রাত পৌনে ১২টার দিকে হাতেনাতে ধরা পড়েন।

গ্রেফতার বাবুল মিয়া নোয়ামুড়া এলাকার মৃত মোর্শেদ আলমের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ এলাকার চার রাস্তার মোড় সংলগ্ন একটি লিচুবাগানে অভিযান পরিচালনা করা হয়। এসআই মো. মমিন হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাবুলের ব্যাগ থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, বাবুল ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন