উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নরসিংদী প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৬১ জন সদস্যদের মাঝে ৫৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
দুই বছর মেয়াদি এ নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস ৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে ইউএনবি’র জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি ও সম্পাদক কাজী আনোয়ার কামাল, বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস সহ-সভাপতি, দৈনিক প্রভাত পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সোহেল এস হোসেন সহ-সাধারণ সম্পাদক, দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মোঃ ফারুক মিয়া কোষাধ্যক্ষ, দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
এ কমিটিতে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) এবং দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন ভূঁঞা।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নরসিংদী জজ কোর্টের এপিপি এডভোকেট কাজী নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন নরসিংদী সরকারী কলেজের সহকারি অধ্যাপক এম.এ মোমেন মিয়া এবং জজ কোর্টের পিপি এ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান।
পড়ুন : ভূমিকম্পে নরসিংদীতে অন্তত শতাধিক নারী-পুরুষ আহত, শিশুসহ নিহত ৫


