বিজ্ঞাপন

নরসিংদীতে ইয়াবা ট্যাবলেটসহ এক চিকিৎসক আটক

নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইসমাইল আল রাজিবকে নিষিদ্ধ ঘোষিত ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধায় উপজেলার তুলাতলী মোড় থেকে তাকে আটক করা হয়। তিনি রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্বে নিয়োজিত আছেন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রাজিব নামের ওই চিকিৎসককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট যব্দ করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তিনি ইয়াবা সেবন করতেন বলে প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন।

বিজ্ঞাপন

পড়ুন : শুধু রোপণ নয়, সঠিক পরিচর্যায় গাছ আমাদের অবলম্বন হতে পারে : প্রতিমন্ত্রী অমিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন