22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় গুলিতে নিহত ২

খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় গুলি করেছে দুর্বৃত্তরা। এতে নিহত হয়েছেন দুইজন। আজ রোববার (৩০ নভেম্বর) আদালতের প্রধান ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- বাগমারা এলাকার এজাজ শেখ এর ছেলে রাজন শেখ (৩৮) ও মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার (৪০)। এদের মধ্যে হাসিব ঘটনাস্থলে নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পথে রাজনের মৃত্যু হয়। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

প্রাথমিক সূত্রে জানা যায়, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছয় থেকে সাতজন এসে অতর্কিতভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে একজনকে গুলি করে এবং রাজনের সঙ্গী চলে যাওয়ার চেষ্টা করলে হাসিবকে সবাই মিলে ঝাপিয়ে ধরে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজনের পিতা মো. এজাজ শেখ বলেন, আমার ছেলে একটা মামলার হাজিরা দিতে আদালতে গিয়েছিলো। ফেরার সময় রাজন খুন হয়।
হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে তাঁদের ভাইয়ের নামে একটা অস্ত্র মামলা হয়। সেই মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন তাঁর ভাই।

খুলনা সদর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, নিহত দুজনেই পলাশ গ্রুপের সদস্য। এদের নামে অস্ত্রসহ একাধিক মামলা আছে। আজ সেই মামলার হাজিরে দিতে গিয়েছিলো। আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ আছে। তদন্তের স্বার্থে এখন আর কোন তথ্য দেওয়া যাচ্ছে না। তিনি আরও জানান, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুরো বিষয়টা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

পড়ুন: সবুজ ঢাকার স্বপ্নদ্রষ্টা আনিসুল হকের ৮ম মৃত্যুবার্ষিকী আজ

দেখুন- র‍্যাবে অস্বাভাবিক বদলি: নিয়মিত রদবদল, নাকি অনিয়মের প্রতিক্রিয়া? |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন