28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২০:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ডিসেম্বরে আসছে সাংবাদিক দম্পত্তির নিজ বাসায় খুন নিয়ে রায়হান রাফীর ‘অমীমাংসিত’

রায়হান রাফীর মুক্তিপ্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ দর্শকদের সামনে প্রদর্শন উপযোগী নয় বলে চূড়ান্ত রায় দিয়েছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড। গত বছরের ২৪ এপ্রিল এই সিদ্ধান্ত জানান বোর্ডের উপপরিচালক মো. মঈনউদ্দীন। এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় বছর, অবশেষ খুলছে ‘অমীমাংসিত’ জট, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে রায়হান রাফী পরিচালিত সিনেমাটি।

বিজ্ঞাপন

সাংবাদিক দম্পতি নিজ বাসায় খুন হন, কিন্তু কারা খুন করল তাঁদের? কী তাদের উদ্দেশ্য? সেই সাংবাদিক দম্পতির মৃত্যুরহস্য নিয়ে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের জন্য রায়হান রাফী বানিয়েছেন ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’। শুটিংসহ যাবতীয় কাজ শেষ হলেও অনেক দিন ধরে আটকে আছে ফিল্মটি।

সিনেমার দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন।

সেন্সর বোর্ডের আপত্তির আগে ২০২৪ সালের ১২ ফেব্রুয়ারি ছবিটির টিজার প্রকাশ করা হয়েছিল। সেটা দেখে অধিকাংশ দর্শক আঁচ করেছেন, এটি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকাণ্ড ঘিরে নির্মিত, যে ঘটনার রহস্য এক যুগ পেরিয়ে এখনো খোলাসা হয়নি।

ছবিটি মুক্তির চূড়ান্ত দিনক্ষণ এখনো নিশ্চিত করেনি আইস্ক্রিন।

পড়ুন- অস্কারজয়ী চিত্রনাট্যকার স্যার টম স্টপার্ড আর নেই

দেখুন- আমাদের নগরে একজন আনিসুল হক ছিলেন!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন