২০/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জয়পুরহাটে বাজুস নির্বাচন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ

উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর জয়পুরহাট জেলা শাখার দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৫টি কার্যনির্বাহী পদের বিপরীতে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। জেলা শহরের সোনারপট্টি সড়কের মন্ডল মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত সংগঠনটির কার্যালয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট চলবে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন শফিকুল আলম এবং সদস্য হিসেবে আছেন এম এ ওহাব ও দেলোয়ার হোসেন।

নির্বাচন কমিশনের সদস্যরা সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে কাজ করছেন। নির্বাচন কমিশনের সদস্য এম এ ওহাব জানান, আমরা অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন পরিচালনা করছি। সকলের সহযোগিতায় আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার চেষ্টা করছি।

পড়ুন- যে কোনো প্রয়োজনে জেলেদের পাশে থাকবো: চট্টগ্রাম জেলা প্রশাসক

দেখুন- মাঠ ব্যবহারে সরকারের স্পষ্ট সিদ্ধান্ত চাইছেন আসিফ আকবর | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন