গোপালগঞ্জ জেলা ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আগামী রোববার (২২ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বন্ধ বহাল থাকবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রিজেন্ট বোর্ডের ৬ষ্ঠ জরুরি সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) রাত ১১টায় অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ওই জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর (বুধ ও বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার বিষয়ে পত্র জারি করা হয়েছিল।
পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!
সা/


