বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংক— ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’—এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় নতুন এই ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর ফলে ব্যাংকটির কার্যক্রম শুরুতে আর কোনো বাধা থাকল না অর্থ মন্ত্রণালয়ের।
এর আগে অর্থ মন্ত্রণালয়ের আবেদনের ভিত্তিতে গত ৯ নভেম্বর ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-কে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। তখন আরজিএসসি থেকে কোম্পানির নাম ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলা এবং ব্যাংক কোম্পানি আইনের প্রয়োজনীয় বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর।
রোববার বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে এসব প্রক্রিয়া সম্পন্ন হয় এবং ব্যাংকটির কার্যক্রম শুরুর পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, শিগগিরই আমানতকারীদের অর্থ পরিশোধ, সুদের হার, বেতন স্কেল ও অন্যান্য স্কিমের বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা ঘোষণা করা হবে।
পড়ুন: খুলনায় আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সময় গুলিতে নিহত ২
আর/


