১০/০২/২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে নতুন ইউএনও হিসেবে যোগ দিলেন আবদুল মতিন খান

সীমান্তবর্তী সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় প্রশাসনের নতুন নেতৃত্ব হিসেবে যোগদান করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল মতিন খান। ৩০ নভেম্বর রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী ইউএনও মেরিনা দেবনাথ নবাগত ইউএনওর নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক আদেশে ইউএনও মেরিনা দেবনাথকে সুনামগঞ্জ জেলা পরিষদে বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন খানকে বিশ্বম্ভরপুরে পদায়ন করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উভয় কর্মকর্তা একে অপরের সাফল্য কামনা করেন এবং বিশ্বম্ভরপুরের উন্নয়ন, প্রশাসনিক সেবা ও জনবান্ধব কার্যক্রমে নতুন মাত্রা যোগ হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

পড়ুন : সুনামগঞ্জে নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ জাকির হোসেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন