০৯/০২/২০২৬, ২৩:৪৯ অপরাহ্ণ
22 C
Dhaka
০৯/০২/২০২৬, ২৩:৪৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নবম পে-স্কেলের দাবিতে রংপুরে সরকারি কর্মচারীদের মানববন্ধন

নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা।

বিজ্ঞাপন

আজ সকালে সরকারি কর্মচারীরা এ দাবি আদায়ের লক্ষ্যে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা। এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা তৃতীয় শ্রেণীর কর্মচারী ও ঐক্য পরিষদের সভাপতি সাইফুল ইসলাম।
এছাড়াও এতে অংশগ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সহ কর্মচারী কল্যাণ সমিতি ও চিত্র বিনোদন ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, এবং (১৭ ২০ )গ্রেড কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মিঠু মিয়া সহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, ‘গত ১০ বছর ধরে আমাদের কোনো বেতন বৃদ্ধি হয়নি। অথচ এ ১০ বছরে জীবনযাত্রা অস্বাভাবিক ব্যয় বেড়েছে। আট হাজার, দশ হাজার টাকায় একজন সরকারি কর্মচারীর জীবনযাপন করতে হয়। এর আগে সরকার আশ্বাস দিয়েও আমাদের কোনো বেতন কাঠামো বৃদ্ধি করেনি এ সময় তারা তাদের দাবিকে ন্যায্য দাবি বলে উপস্থাপন করেন। পাশাপাশি এই দাবী আদায় না হলে আগামী ৫ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার সমাবেশ করা হবে এবং বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি জানায় তারা।

পড়ুন- ৪ দফা দাবীতে দিনাজপুরে সরকারী মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি

দেখুন- ‘বিডিআর হ/ত্যা/কা/ণ্ডে শেখ হাসিনার গ্রিন সিগন্যাল ছিল’ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন