রংপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের চলমান কর্মসূচির থাকায় শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণে অংশগ্রহণ করেননি সহকারী শিক্ষকেরা।
আজ প্রাথমিক বিদ্যালয়গুলোতে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার দিন তারিখ থাকলেও রংপুরের কিছু শিক্ষা প্রতিষ্ঠানে নেয়া হচ্ছে না পরীক্ষা। আর বাকি যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে নেয়া হচ্ছে পরীক্ষা সেখানে অংশগ্রহণ করছে না সহকারী শিক্ষকেরা। তবে শিক্ষার্থীদের দিক বিবেচনা করে সেই সকল প্রতিষ্ঠানে নিজ দায়িত্বে পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকেরা।
সহকারী শিক্ষকেরা বলছেন, পরীক্ষা না নিতে পারায় তাদের খারাপ লাগলেও তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাধ্য হয়ে এ পরীক্ষাগ্রহণ বর্জন করছেন তারা। পাশাপাশি হুশিয়ারি দিয়ে বলেন যতদিন দাবি আদায় হবে না ততদিন এই কর্মসূচি অব্যাহত রাখবেন তারা।
পড়ুন- নরসিংদীতে নারী সমাবেশে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল
দেখুন- যশোর ডিবি পুলিশের অভিযানে অ/স্ত্র ও গাঁজা সহ গ্রেপ্তার ১ |


