সংগ্রাম, সাফল্য ও গৌরবের ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের ডাঃ আবুল কাশেম ময়দান থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের আমতলীস্থ আমেরিকা বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং ইনস্টিটিউটের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. গোলাম কবীর, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ওমর আলী বাবু, নিসচা এর জয়পুরহাট জেলা কমিটির সভাপতি নুরে-আলম সিদ্দিক, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সহ অন্য নেতৃবৃন্দ।
সভায় সড়ক দুর্ঘটনায় নিহত মরহুমা জাহানারা কাঞ্চন-এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।


