বিজ্ঞাপন

গাংনীর গাঁড়াডোব গ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ সোমবার সন্ধ্যায় গাংনী উপজেলার গাঁড়াডোব সোনালী ব্যাংকের সামনে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের আহ্বানে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানখোলা (খ) শাখার উদ্যোগে এই আয়োজনে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে বেগম জিয়ার সুস্থতা কামনায় মোনাজাতে অংশ নেন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মোনাজাত পরিচালনা করেন গাঁড়াডোব হাটপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা জিল্লুর রহমান। এসময় উপস্থিত সবাই দুই হাত তুলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করেন।

পড়ুন- যশোরে এতিমখানায় বিএনপির সাদকায়ে জারিয়া হিসাবে ছাগল দান

দেখুন- ভয়াবহ ঝড়ের কবলে এশিয়া: চার দেশে প্রা/ণ/হা/নি হাজার | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন