বিজ্ঞাপন

কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা: পেছালো ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (০২ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে সোমবার (০১ ডিসেম্বর) তার বিরুদ্ধে দুই জন সাক্ষ্য দেন। এ মামলায় ইনুর বিরুদ্ধে ৬ জন হত্যাসহ মোট ৮টি অভিযোগ আনা হয়েছে।

এদিকে, আশুলিয়ায় ৭ জনকে হত্যা ও ৬ মরদেহ পোড়ানোর মামলায় জবানবন্দি দিচ্ছেন মামলার ২৪তম সাক্ষী তদন্ত কর্মকর্তা জানে আলম খান। এ মামলায় মোট আসামি ১৬ জন। এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক, আর গ্রেফতার আছেন ৮ জন।

অন্যদিকে, ট্রাইব্যুনাল-১ এ জুলাই অভ্যুত্থানকালীন রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং ২ জনকে হত্যার ঘটনায় সাক্ষ্যগ্রহণ চলছে।

পড়ুন: মাকে দেখতে অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন