নরসিংদী-২ (পলাশ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত প্রার্থী এবং দলটির জেলা শাখার সেক্রেটারি জেনারেল উপাধ্যক্ষ মাওলানা আমজাদ হোসাইন বলেছেন, ‘৮৬ মার্কা নির্বাচন এদেশে হতে দেয়া হবে না। শেখ হাসিনার ডামি এবং রাতের নির্বাচন আর হতে দেয়া হবে না। শেখ হাসিনা ডামি এবং রাতের নির্বাচন করেছে বলেই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে’। সোমবার (১ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর ঘোড়াশাল ঘোড়া চত্বর এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,’প্রশাসন একটি দলের হয়ে কাজ করছে। আর ওই দলটি আগামী নির্বাচনে কাদের প্রিসাইডিং অফিসার পুলিং অফিসার দেয়া হবে তাদের নাম তৈরি করছে এই নামের তালিকা তারা প্রশাসনকে সরবরাহ করবে। তাই প্রশাসন ইতিমধ্যে দলীয় লোকজনের সাথে বিভিন্ন সভা সমাবেশ করছে বলে অভিযোগ তোলেন।
আমজাদ হোসাইন বলেন, গত বছরের ১৮ জুলাই নরসিংদীতে তামিম, ইমনসহ অনেকেই নিহত হয় এবং পরদিন জেল ভেঙ্গে এ সরকারের প্রতি প্রতিবাদ স্বরূপ বাংলাদেশের মানুষকে মুক্ত ও স্বাধীন করেছে। মানুষের মত আমরাও স্বাধীন হয়েছি ও মুক্ত হয়েছি। তাই আমরা বলতে চাই ছাত্র জনতা যে স্বাধীনতা ও বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছে সেই স্বাধীনতা রক্ষার্থে এবং বাংলাদেশের মান উজ্জ্বল রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ কাজ করে যাবে। এরই অংশ হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দাঁড়িপাল্লা নিয়ে মাঠে নেমেছে। ড. ইউনুস বলেছেন আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন, যে নির্বাচন হবে সুষ্ঠ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ। আর সেই নির্বাচনে আমরা গ্রহণ করে অর্জন করব ইনশাল্লাহ।
তিনি বিএনপিকে লক্ষ্য করে বলেন, আপনারা বারবার ক্ষমতায় এসেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, আর সেই অভিজ্ঞতা হল লুটপাট, চুরি ও ছিনতাই। যার কারনে আজ জনগণ আপনাদের সাথে নেই। জনগণ এখন দাঁড়িপাল্লার প্রার্থীর দিকে, কারণ জামায়াত ইসলামের সাথে আছে চিকিৎসক, শিক্ষক সহ কল পেশাজীবীর মানুষ। দেশে বর্তমানে বেকার সমস্যা প্রকট আকার ধারন কর করেছে তাই আমিরে জামায়াত বেকারত্ব দূরীকরণে বিশেষ লক্ষা গ্রহণ করেছে আগামীতে ক্ষমতা আসলে এই লক্ষ্যে কাজ করবে দলটি।
জামায়াতে ইসলমী বাংলাদেশ ঘোড়াশাল পৌর শাখার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ঘোড়াশাল পৌরসভা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক ইসমাইল খাইরী। এসময় বক্তব্য রাখেন জেলা শাখার মজলিসে সূরা সদস্য মোহাম্মদ সাইদুজ্জামান, পলাশ উপজেলার আমির মাওলানা আবুল কাশেম সিকদার, পৌরসভার সেক্রেটারি জেনারেল বেলাল হোসেন সহ অন্যরা।
পড়ুন- কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১২ ডিগ্রি
দেখুন- আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত আছি: রেজাউল করিম |


