বিজ্ঞাপন

তারেক রহমানকে প্রয়োজনে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার নিরাপত্তা দিতে প্রস্তুত। যাকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সেটি দিতে প্রস্তুত মন্ত্রণালয়।

তিনি আরও বলেন, বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কমিশনের রিপোর্ট গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভালো সুপারিশ বাস্তবায়ন করা হবে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে, সে বিষয়ে আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত হয়নি। বডি ক্যামেরা কতগুলো কেনা হবে সে বিষয়েও পরবর্তীতে জানানো হবে।

পড়ুন: চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান না দেয়ার অনুরোধ: ডা. জাহিদ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন