২৭/০২/২০২৬, ৩:৩২ পূর্বাহ্ণ
20 C
Dhaka
২৭/০২/২০২৬, ৩:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দীপশিখা’র উদ্যোগে প্রতিবন্ধী শিশু ও যুবদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

দিনাজপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার আয়োজনে লিলিয়ান ফন্ডস এর অর্থায়নে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর সার্বিক সহযোগিতায় এবং “দি মিনিংফুল পার্টিসিপেশন এন্ড ইনক্লুশন অফ চিলড্রেন এন্ড ইয়থস ইউথ ডিজএ্যাবিলিটি ইন অল ডোমেইনস অফ কমিউনিটি বেসড রিহেবিলিটেশন” প্রকল্পের আওতায়,প্রতিবন্ধী শিশু ও যুবদের অধিকার উন্নয়নে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন দীপশিখা’র নির্বাহী পরিচালক জগদিশ চন্দ্র রায়। এছাড়া আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার ধনঞ্জয় দেবনাথ, প্রকল্প সমন্বয়কারী হিমাংসু দেবদত্ত রায়, সিবিআর অফিসার ওয়াসিম আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ৪০জন শিশু ও যুব অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

পড়ুন- নওগাঁ শহরের লিটন ব্রিজের নিচ মিললো মরদেহ

দেখুন- বিএমএতে অনুষ্ঠিত হলো শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন