22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত

ঝালকাঠির নলছিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় নলছিটি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর নলছিটি কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মোনাজাত আয়োজন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল,সাবেক কাউন্সিলর সরোয়ার তালুকদার,উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো:সুজন খান,পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমদ,সাবেক ছাত্রদল নেতা বেলায়েত হোসেন নান্নু,আশকার মোর্শেদ খান সুপ্রিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ এবং মসজিদের মুসল্লিরা।


মোনাজাত পরিচালনা করেন নলছিটি কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব।এসময় উপস্থিত সকলে মোনাজাতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

পড়ুন- খুলনা ওয়াসার এমডির যোগদানে ছাড়পত্র মেলেনি : নেপথ্যে পিডি নিয়োগের তোড়জোড়!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন