১০/০২/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১০/০২/২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রংপুরে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান করেছে রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে। 

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭:০০ টায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে রংপুর প্রেসক্লাব, রিপোর্টাস ক্লাব, সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট  এসোসিয়েশন, অনলাইন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন,বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের  নেতৃবৃন্দ, সদস্য ছাড়াও রংপুরে কর্মরত দেড় শতাধিক গণমাধ্যম কর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন শহীদ আবু সাঈদের দুই বড় ভাই রমজান আলী এবং আবু হোসেন। অনুষ্ঠানে খতমে শেফা পরিচালনা করেন মাহিগঞ্জ বাইতুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মুন্না। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মোনাজাতে অংশ নেন গণমাধ্যম কর্মীরা।

পড়ুন : অনিয়ম-দুর্নীতিতে ভরপুর রংপুরের কৈলাশ রঞ্জন উচ্চ বিদ্যালয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন