০১/০৩/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
34.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৫:৩২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৫ শ হাফেজদের নিয়ে কোরআন তিলাওয়াত ও দোয়া 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় নরসিংদীতে কয়েক’শ কোরআনের হাফেজদের নিয়ে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ( ২ ডিসেম্বর) বিকেলে নরসিংদীর শিবপুরে শেরপুর জামিয়া ফারুকিয়া মাদ্রাসা ও এতিমখানায় অন্তত ৫ শ এতিম কোরআনের হাফেজদের নিয়ে কোরআন খতমের পর দোয়া করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

এসময়, মাদ্রাসার শিক্ষক এবং জেলা ও শিবপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷ মোনাজাত ও দোয়া শেষে আগামীর বাংলাদেশে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা উল্লেখ করে সাবেক এই প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন নেতাকর্মী ও মাদ্রাসা শিক্ষার্থীরা। 

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী মোনাজাত ও দোয়া শেষে বলেন, সারাদেশের মানুষ দেশনেত্রী খালেদা জিয়ার দিকে তাকিয়ে আছে। আজ তিনি অসুস্থ, আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি না থাকলে এদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেজন্য আজ এই মাদ্রাসায় শতশত এদিক হাফেজদের নিয়ে কোরআন খতমের পর মোনাজাত করেছি এবং আল্লাহর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছি। আল্লাহ আমাদের এবং এতিমদের দোয়া কবুল করে খালেদা জিয়াকে সুস্থ করে দিবেন বলে আশা রাখছি।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে নারী সমাবেশে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন