২৫/০২/২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
25.6 C
Dhaka
২৫/০২/২০২৬, ১১:০২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

সাত কলেজ শিক্ষার্থীরা আবারও রাজপথে নামবে আজ

রাজধানীর সরকারি ৭ কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে বুধবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা কলেজ থেকে ইডেন মহিলা কলেজ পর্যন্ত বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচির ডাক দিয়েছে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলন। মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তারা জানায় বিষয়টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ–২০২৫’ এর খসড়া নিয়ে নানা আলোচনা হলেও এখনো চূড়ান্ত অগ্রগতি দেখা যায়নি।

শিক্ষা মন্ত্রণালয় গত ২৪ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত অনলাইনে মতামত গ্রহণ করে এবং পরে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই, সুশীল সমাজের সঙ্গে তিন দফা বৈঠকেও খসড়া নিয়ে আলোচনা হয়। তবু চূড়ান্ত অধ্যাদেশ না আসায় পরিচয় সংকট, একাডেমিক কার্যক্রমের অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে আছেন প্রায় দেড় লক্ষাধিক শিক্ষার্থী।

এই অবস্থায় রাষ্ট্রপতির পক্ষ থেকে অতিসত্বর অধ্যাদেশ জারির দাবিতে বৃহৎ বিক্ষোভ মিছিল করা হবে। কর্মসূচি শেষে ঢাকা কলেজের মূল ফটকে সংবাদ সম্মেলন হবে।

সাত কলেজের অর্থাৎ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সব শিক্ষার্থীকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত, চলবে বার্ষিক পরীক্ষা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন