০১/০৩/২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ২:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

১৩ ঘণ্টা নিখোঁজের পর রাতে শিশুর লাশ উদ্ধার

বুধবার (৩ ডিসেম্বর) সকালে নিখোঁজ হয়েছিল ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের সাড়ে ৩ বছর বয়সী শিশু সাইমা আক্তার সাবা। রাত সাড়ে ৯টার সময় প্রতিবেশির ঘরের মধ্যে তার লা’শের সন্ধান মেলে। পুলিশের ধারণা সাবাকে হ’ত্যা করা হয়েছে।

বিজ্ঞাপন

শিশু সাবা ওই গ্রামের সাইদুল ইসলামের মেয়ে।

ঝিনাইদহ সদর থানার এসআই মনোজ কুমার ঘোষ খবরের সত্যতা নিশ্চত করে বুধবার রাত ১০টার দিকে জানান, বুধবার সকাল ৮টার দিকে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশু সাবা। এ ঘটনায় একটি জিডি করেন শিশুটির পিতা সাইদুল।

তিনি আরো জানান, জিডি এন্ট্রির পর আশপাশের পুকুরে তল্লাসী চালিয়ে শিশুটির খোঁজ করা হলেও সন্ধ্যা পর্যন্ত কোন খোঁজ মেলেনি। বুধবার রাত ১০টার দিকে পবহাটী গ্রামের মাসুদের বাড়িতে শিশুটির মর’দেহ মেলে। তাকে পরিকল্পিতভাবে হ’ত্যা করা হতে পারে বলে পুলিশ স’ন্দেহ করছে। এঘটনায় প্রতিবেশি মসিুদের স্ত্রী শান্তনা খাতুন (৩০) কে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আ’টক করেছে।

এদিকে ফুটফুটে কন্যা শিশু সাইমা আক্তার সাবার লাশ উদ্ধারের পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির পিতামাতা কন্যা শোকে হতবিহবল। গ্রামেবাসি সঠিক তদন্ত করে প্রকৃত খুনিকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।

পড়ুন- নরসিংদীর শেখেরচরে জামায়াত–বিএনপি সংঘর্ষ: আহত ৩৫, নিখোঁজ ৩

দেখুন- নাটোরে ডিজিটাল মাধ্যমে বাড়ছে অপরাধ, টার্গেট নারীরা? | 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন