২৭/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
27 C
Dhaka
২৭/০২/২০২৬, ২০:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

পা‌কিস্তা‌নের পতাকা পু‌ড়ি‌য়ে জেল পলাতক‌ ছাত্রলীগ নেতার না‌মে স্লোগান

পা‌কিস্তা‌নের পতাকা পু‌ড়ি‌য়ে কু‌ষ্টিয়ায় চাঞ্চল‌্যকর একটি হত‌্যা মামলার জেল পলাতক আসামী এক সা‌বেক ছাত্রলীগ নেতার সমর্থনে স্লোগান দেওয়ার ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে।

বিজ্ঞাপন

গতকাল বুধবার রা‌তে ওই ঘটনার ভিডিও শেখ স‌জিব না‌মের এক‌টি ফেসবুক পেজ থেকে শেয়ার করা হ‌য়ে‌ছে। ক‌্যাপশনে লেখা হ‌য়ে‌ছে “বিজয়ের মাসে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ৭১-এর পরাজিত শক্তি পাকিস্তানের পতাকায় অগ্নি সংযোগ।”

এক মি‌নিট ৪৭ সে‌কে‌ন্ডের ছ‌ড়ি‌য়ে পড়া ভিডিওতে দেখা যায়,কয়েকজন যুবক আগুন জ্বা‌লি‌য়ে উচ্ছ্বাসের সঙ্গে ওই নেতার নাম ধরে স্লোগান দিচ্ছে। পা‌কিস্তা‌নের পতাকা হা‌তে তাদের‌কে বল‌তে শোনা যায়,”জয় বাংলা,জয় বঙ্গবন্ধু। কু‌ষ্টিয়া জেলার মা‌টি শেখ হা‌সিনার ঘা‌টি। কু‌ষ্টিয়া জেলার মা‌টি এসকে সজী‌বের ঘা‌টি। কু‌ষ্টিয়া জেলার মা‌টি স্বেচ্ছা‌সেবক লী‌গের ঘা‌টি। পা‌কিস্তা‌নের দালা‌লেরা হু‌শিয়‌ার সাবধান।” স্লোগান ‌শে‌ষে তারা পা‌কিস্তা‌নের পতাকা আগুন ধ‌রি‌য়ে পু‌ড়ি‌য়ে দেই। তবে ঠিক কোথায়, কবে এবং কারা এই ঘটনা ঘটিয়েছে—সে বিষয়ে ভিডিওতে স্পষ্ট উল্লেখ নেই।

সূ‌ত্রে জানা গে‌ছে, এসকে সজীব নি‌ষিদ্ধঘো‌ষিত সংগঠন কু‌ষ্টিয়া জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ-সভাপ‌তি। শৃঙ্খলা পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার কারণে ২০২২ সালের ১ জানুয়ারি কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে সজিবকে বহিষ্কার করা হয়। এরপর তিনি স্বেচ্ছাসেবক লীগের রাজনীতিতে স‌ক্রিয় হন। চাঁদা না দেওয়ার কার‌ণে মিলন হো‌সেন না‌মে এক যুবক‌কে দশটুকরা ক‌রে হত‌্যার ঘটনায় আসামী হ‌য়ে তি‌নি কারাগা‌রে ছি‌লেন। শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছ‌রের ৭ আগস্ট কুষ্টিয়া জেলা কারাগারের প্রধান ফটকের তালা ভেঙে এস‌কে সজীবসহ ৯৮ জন কারাবন্দী পালিয়ে যান।

এক‌টি গোয়েন্দা সংস্থার তথ‌্যম‌তে,জেল থে‌কে পালি‌য়ে সজীব বর্তমা‌নে ভার‌তে অবস্থান কর‌ছেন। জান‌তে চাইলে কুষ্টিয়ার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ ব‌লেন,আমা‌দের কা‌ছে কোন তথ‌্য নেই। বিষয়‌টি খোঁজ নি‌য়ে ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত কাতার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন