বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে টাঙ্গাইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রবিউল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের অন্যন্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, গাছের পরিচর্যা করলে সবুজে পরিণত হবে দেশ। বক্তারা সবাইকে বৃক্ষরোপনের জন্য উদাত্ত আহ্বান জানান।
পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় মোট ৩৬টি স্টল বসেছে।
সপ্তাহব্যাপী এই মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রয় করা হবে।
পড়ুন:একতরফা চুক্তির যুগ শেষ’, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের
ইমি/


