২৭/০২/২০২৬, ১৪:২৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৭/০২/২০২৬, ১৪:২৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

টাঙ্গাইল-৫ আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন সুলতান সালাউদ্দিন টুকু

অবশেষে টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। বৃহস্পতিবার বিকেলে বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মনোনয়ন পত্র ঘোষণা করেন। ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় বিএনপি’র প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর টুকুর সমর্থকদের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাসের লক্ষ করা গেছে।

এর ফলে একই জেলা থেকে টাঙ্গাইল-২ আসনের বিএনপির প্রার্থী আব্দুস ছালাম পিন্টুর পর তার আপন ভাই টুকুকে টাঙ্গাইল-৫ আসন থেকে মনোনয়ন পেলেন।

জানা যায়, গত ৩ নভেম্বর প্রথম দফায় সারাদেশে ২৩৭টি আসনের মনোনয়ন ঘোষণা করা হয়। তখন টাঙ্গাইল-৫ আসনের বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। এর ফলে দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশ দেখা যায়৷ প্রায় ১ মাস পর বৃহস্পতিবার বিকেলে দেশের ৩৬ টি আসনের সাথে টাঙ্গাইল-৫ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

বিএনপি’র নেতাকর্মীরা বলেন, টাঙ্গাইল-৫ আসনের বিএনপির মনোনয়ন পেতে মরিয়া হয়ে উঠেছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। নেতাকর্মীদের ধারণাই ছিলো এই জন্যের যে কেউ মনোনয়ন পাবে৷

এদিকে সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন পাওয়া পর নেতাকর্মী ও তার সমর্থকদের মধ্যে উচ্ছাস দেখা গিয়েছে।

উল্লেখ্য, সুলতান সালাউদ্দিন টুকুর বড় ভাই কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস ছালাম পিন্টুকে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসন থেকে মনোনয়ন দেয়া হয়।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইল-৪ আসনে বিএনপি’র প্রার্থীর প্রচারণায় ৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন